পিসিবির নিষেধাজ্ঞার মুখে পাকিস্তানের ক্রিকেটাররা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পিসিবির নিষেধাজ্ঞার মুখে পাকিস্তানের ক্রিকেটাররা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
পিসিবির নিষেধাজ্ঞার মুখে পাকিস্তানের ক্রিকেটাররা ছবির ক্যাপশন:

জাম্বিয়ায় অনুষ্ঠিত অননুমোদিত এশিয়ান লিজেন্ডস লিগ-এ অংশ নেওয়ায় পাকিস্তানের একাধিক সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ক্রিকেটারদের কঠোর শাস্তির আওতায় আনার ইঙ্গিত দিয়েছে বোর্ড।

পিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, আইসিসির টুর্নামেন্ট অনুমোদন ও অনাপত্তিপত্র (NOC) সংক্রান্ত নীতিমালা অনুযায়ী এশিয়ান লিজেন্ডস লিগ অনুমোদিত কোনো প্রতিযোগিতা নয়। এমনকি আয়োজক দেশ জাম্বিয়ার ক্রিকেট ইউনিয়নও এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ফলে এতে অংশ নেওয়া আইসিসির বিদ্যমান বিধির পরিপন্থী বলে মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বোর্ডের অনুমতি ছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তারা সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। এই সময়ে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য তারা পিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পাবেন না। পাশাপাশি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বা পিসিবির অধীনে কোচ, মেন্টর কিংবা পরামর্শক হিসেবেও কাজ করার সুযোগ সীমিত হতে পারে।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গত ৩০ জুলাই শুরু হওয়া ছয় দলের এই টুর্নামেন্টে পাকিস্তান প্যান্থার্স দলের হয়ে খেলছেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, কামরান আকমল, শারজিল খান, উমর আকমল, ইমরান নাজির, সাঈদ আজমল, সোহেল তানভীর, ইয়াসির শাহ, রাহাত আলী ও মোহাম্মদ ইরফানের মতো সাবেক তারকা ক্রিকেটাররা। ইতোমধ্যে তাদের কয়েকজন মাঠেও নেমেছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, একই টুর্নামেন্টে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সাবেক ক্রিকেটাররাও অংশ নিয়েছেন। তবে এখন পর্যন্ত কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ডই এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে এবং সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মেসির জোড়া গোলে বড় জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি

মেসির জোড়া গোলে বড় জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি