নাটোরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নাটোরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
নাটোরে  মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
বুধবার (১৭ জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ে জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

 শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় নাটোর জেলার সাতটি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মাদক প্রতিরোধে মেন্টর হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কর্মশালায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও একটি বড় হুমকি। মাদকাসক্তি একজন মানুষকে ধীরে ধীরে অন্ধকার ও মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মো. রোস্তম আলী হেলালী। তিনি বলেন, “একজন শিক্ষার্থীর নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের আচরণ, চলাফেরা, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক এবং সামাজিক কর্মকাণ্ডের প্রতিও শিক্ষকদের নজর রাখতে হবে। তাহলেই তারা মাদকের মতো ভয়াবহ আসক্তি থেকে দূরে থাকতে পারবে।”
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি সচেতনতা তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, তাহলে মাদক নির্মূলে ইতিবাচক পরিবর্তন আসবে।

শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সুস্থ সমাজ গড়ে তুলতে শিক্ষকদের সক্রিয় সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু। তিনি বলেছেন, “শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদেরকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে শিক্ষক সমাজকে

নিউজটি পোস্ট করেছেন : আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ

কমেন্ট বক্স
সৌদি আরব অনুসরণে চাঁদপুরের বহু গ্রামে ঈদুল আজহা পালিত

সৌদি আরব অনুসরণে চাঁদপুরের বহু গ্রামে ঈদুল আজহা পালিত