জাল হাদিস থেকে বাঁচতে ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাল হাদিস থেকে বাঁচতে ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
জাল হাদিস থেকে বাঁচতে ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা ছবির ক্যাপশন:

ইসলামে কোরআনের পর হাদিসকে দ্বীনের দ্বিতীয় প্রধান উৎস হিসেবে গণ্য করা হয়। তাই রাসুলুল্লাহ (সা.)-এর নামে কোনো বক্তব্য প্রচার বা বর্ণনা করার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ যাচাই-বাছাই ছাড়া হাদিস প্রচার করলে সমাজে মিথ্যা, ভিত্তিহীন ও জাল বর্ণনার বিস্তার ঘটে, যা দ্বীনের সঠিক শিক্ষা বিকৃত করতে পারে।

হাদিসে এসেছে, যে ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর কথা শুনে তা যথাযথভাবে সংরক্ষণ করে অন্যদের কাছে পৌঁছে দেয়, তার জন্য মহানবী (সা.) দোয়া করেছেন। (তিরমিজি: ২৬৫৮)। আলেমরা ব্যাখ্যা করেছেন, এই দোয়ার অন্তর্ভুক্ত হতে হলে হাদিস হুবহু ও বিশ্বস্ত সূত্রে বর্ণনা করতে হবে।

রাসুলুল্লাহ (সা.) আরও সতর্ক করে বলেছেন, “যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা বলবে, সে যেন জাহান্নামে নিজের ঠিকানা বানিয়ে নেয়।” (সহিহ বুখারি: ১০৯, ৩৪৬১)। এ কারণে সহিহ ও নির্ভরযোগ্য সূত্র ছাড়া কোনো হাদিস প্রচার করা থেকে বিরত থাকার ওপর জোর দিয়েছেন ইসলামি গবেষকরা।

সাহাবায়ে কেরাম (রা.) হাদিস বর্ণনায় অত্যন্ত সতর্ক ছিলেন। তারা নিশ্চিত না হয়ে কোনো বর্ণনা প্রচার করতেন না। একইভাবে কোরআনেও নিশ্চিত জ্ঞান ছাড়া কোনো বিষয়ের অনুসরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে (সুরা বনি ইসরাঈল: ৩৬)।

বিশেষজ্ঞদের মতে, সমাজে লোকমুখে প্রচলিত অনেক বর্ণনাই সহিহ নয়। কিছু বর্ণনা দুর্বল, আবার কিছু সম্পূর্ণ জাল। তাই সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়াজ-মাহফিল বা ব্যক্তিগত আলোচনায় কোনো হাদিস শেয়ার করার আগে নির্ভরযোগ্য হাদিসগ্রন্থ বা যোগ্য আলেমের মাধ্যমে তা যাচাই করা প্রয়োজন।

এ ছাড়া ইসরাঈলি বর্ণনা এবং দুর্বল হাদিসের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আকিদা ও শরিয়তের বিধান নির্ধারণে দুর্বল বা ভিত্তিহীন বর্ণনার ওপর নির্ভর করা যাবে না। ইসলামি শিক্ষার বিশুদ্ধতা রক্ষা এবং রাসুলুল্লাহ (সা.)-এর বাণী সঠিকভাবে সংরক্ষণের জন্য প্রতিটি মুসলিমের দায়িত্ব হলো যাচাই-বাছাই করে সহিহ হাদিসই প্রচার করা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পাঁচ ব্যাংকের শেয়ার কেনাবেচা খতিয়ে দেখা হচ্ছে: সালেহউদ্দিন আ

পাঁচ ব্যাংকের শেয়ার কেনাবেচা খতিয়ে দেখা হচ্ছে: সালেহউদ্দিন আ