পদ্মায় ধরা দুই কাতল বিক্রি ৯১ হাজার টাকায় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পদ্মায় ধরা দুই কাতল বিক্রি ৯১ হাজার টাকায়

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 17, 2026 ইং
পদ্মায় ধরা দুই কাতল বিক্রি ৯১ হাজার টাকায় ছবির ক্যাপশন:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা-এর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া দুটি বিশাল আকৃতির কাতল মাছ উচ্চমূল্যে বিক্রি হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ দুটি মোট ৯১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

জানা গেছে, একটি মাছের ওজন ছিল ২৮ কেজি ৫০০ গ্রাম এবং অন্যটির ওজন ১৮ কেজি। বড় মাছটি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে ৬২ হাজার ৭০০ টাকায় এবং ছোটটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়।

মাছ দুটি কিনেছেন স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ, যিনি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী। তিনি জানান, নিলামের মাধ্যমে মাছগুলো কিনে এখন বিভিন্ন স্থানে বিক্রির জন্য ক্রেতা খুঁজছেন।

স্থানীয় জেলে এরশাদ হলদার ও জীবন হালদার ভোরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল টেনে তুললে তাদের জালে এই বড় আকারের কাতল মাছ ধরা পড়ে। পরে তারা বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট জানান, নদীর পানি কমে যাওয়ায় বর্তমানে বড় আকারের মাছ বেশি ধরা পড়ছে। এতে জেলেদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং স্থানীয় বাজারেও প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।

এ ধরনের বড় মাছ ধরা পড়া স্থানীয় মৎস্যসম্পদের ইতিবাচক দিক হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত: কঙ্গনা

সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত: কঙ্গনা