আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ছবির ক্যাপশন:

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একই অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য আরও সাতটি শাখার ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন তিনি।

সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বর্তমান সময়ের পরিবর্তিত চাহিদা বিবেচনায় আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে জ্ঞানসমৃদ্ধ, নেতৃত্বগুণসম্পন্ন এবং মানবিক আদর্শে গড়ে ওঠা নাগরিক তৈরির লক্ষ্যেই এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি জানান, ইনস্টিটিউটটিতে কেমব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যম শিক্ষা এবং মূল্যবোধনির্ভর শিক্ষাব্যবস্থার সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চিতলমারীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

চিতলমারীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা