পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৫ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৫

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৫ ছবির ক্যাপশন:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার কাবাল থানার বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আরও ৩৪ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৩ আগস্ট) কাবাল থানার প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে। জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) মুহাম্মদ ওমর জানান, আহতদের মধ্যে নয়জন বেসামরিক নাগরিক এবং ২৫ জন গুরুতর আহত অবস্থায় সাইদু শরিফ টিচিং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মালাকান্দ অঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ ফিদা হুসাইন জানান, এক আত্মঘাতী হামলাকারী থানায় প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত এক পুলিশ সদস্য তাকে বাধা দেন। এরপর হামলাকারী থানার প্রধান ফটকের সামনেই বিস্ফোরণ ঘটায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, থানার আশপাশে পুলিশ লাইনস ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা থাকায় আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকে কিছু দূরে স্থানীয় যুবকদের একটি বিক্ষোভ কর্মসূচি চলছিল। তবে সেটি নিরাপদ দূরত্বে থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

খাইবার পাখতুনখোয়ার রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমদ ফাইজী জানান, আহতদের উদ্ধারে ১৩টি অ্যাম্বুলেন্স এবং ৪৫ জনের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। নিহতদের মরদেহ বিভিন্ন হাসপাতাল ও মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোয়াতজুড়ে জরুরি অবস্থা

হামলার পরপরই সোয়াত জেলার ডেপুটি কমিশনার পুরো জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেন। জেলা প্রশাসনের নির্দেশনায় সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা চালু রাখতে বলা হয়েছে। চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, প্যারামেডিক ও অ্যাম্বুলেন্সকর্মীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া স্বাস্থ্য বিভাগ ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, টহল বৃদ্ধি এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শরৎনগর পশুরহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

শরৎনগর পশুরহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ