এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী ছবির ক্যাপশন:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে দেশের সামগ্রিক পরিস্থিতি সংকটের মুখে পড়বে। তিনি বলেন, “যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে এ দেশে কেউ বাস করতে পারবে না।”

শনিবার (১ আগস্ট) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাঈম মোহাম্মদ ইফতেখারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতনসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সভায় স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে দায়িত্ব পালনে অবহেলা না করার আহ্বান জানিয়ে বলেন, অনিয়ম বা দায়িত্বে গাফিলতির ক্ষেত্রে সরকার কঠোর অবস্থান নেবে। তিনি বলেন, প্রয়োজন হলে বরখাস্ত (Termination) কিংবা সাময়িক বরখাস্ত (Suspension) করার মতো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত দায়িত্ব পালনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, টয়লেট, স্টোররুম ও অপারেশন থিয়েটার পরিদর্শন করেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শন শেষে হাসপাতালের সামনে অবস্থিত দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান চালান স্বাস্থ্যমন্ত্রী। প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র না থাকা এবং স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সেবা না দেওয়ার অভিযোগে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক সিলগালা করা হয়। একই কারণে পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সাত দিনের মধ্যে বৈধ কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে বলে জানান তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণ এবং সিজারিয়ান অপারেশন সেবা পুনরায় চালুর আশ্বাস দেন। তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যুদ্ধবিরতির ঘোষণার একদিন পরই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৮

যুদ্ধবিরতির ঘোষণার একদিন পরই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৮