কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ছবির ক্যাপশন:

দেশের বিশাল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১ আগস্ট) রাজধানীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা পূরণে শুধু প্রচলিত শিক্ষাব্যবস্থা যথেষ্ট নয়। আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। এ কারণে সরকার শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও প্রযুক্তিকেন্দ্রিক করার উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি শিক্ষাকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছেন। তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে দেশের বিভিন্ন অঞ্চলে কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হচ্ছে। এর অংশ হিসেবে নতুন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের প্রযুক্তিগত শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কারিগরি শিক্ষার মান উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় বাংলাদেশের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের পরিবহন সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা উপস্থাপনের আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা তুলি এবং ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তারা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৬ জন আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৬ জন আটক