নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল, সম্পাদক মুরাদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল, সম্পাদক মুরাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল, সম্পাদক মুরাদ ছবির ক্যাপশন:
নওগাঁ জেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬
সভাপতি সাদেকুল, সম্পাদক মুরাদ

নওগাঁ প্রতিনিধি,
 মাসুদ রানা,
নওগাঁ জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে (২০২৬) সভাপতি পদে ইনডেপেনডেন্টের টিভি ও বিডি নিউজের প্রতিনিধি সাদেকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নওগাঁ থেকে প্রকাশিত প্রথম সংবাদের সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ নির্বাচিত হয়েছে।
কার্যনির্বাহী কমিটি ১৫টি পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের কমিটির স্ব স্ব পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। গতকাল শনিবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা ** অধ্যাপক মো. ওয়ালিউল  এই ঘোষণা দেন।

ঘোষিত তফসিল অনুযায়ী নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১ আগস্ট। গতকাল শনিবার এই নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার না করায় নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। একই সঙ্গে ১৫টি কার্যনির্বাহী পদের কোনোটিতেই প্রতিদ্বন্দ্বী পার্থী না থাকায় সভাপতি-সাধারণ সম্পাদক সহ স্ব স্ব পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।  

নওগাঁ জেলা প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সাংবাদিক নবির উদ্দিন ও নওগাঁ জজ কোর্টের আইনজীবী শহীদ হাসান সিদ্দিকী স্বপন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে দৈনিক বরেন্দ্রকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বাংলাভিশনের  নওগাঁ প্রতিনিধি বেলায়েত হোসেন এবং দৈনিক সমাজ সংবাদের প্রতিনিধি সুলতানুল আলম মিলন, যুগ্ন সম্পাদক পদে দৈনিক প্রথম আলোর প্রতিনিধি ওমর ফারুক, দেশ টিভি ও দৈনিক সমকালের প্রতিনিধি কাজী কামাল হোসেন, কোষাধ্যক্ষ পদে নাগরিক টিভি ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সুমন আলী, দপ্তর সম্পাদক পদে দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি, 
মাসুদ রানা, প্রচার সম্পাদক পদে দৈনিক সংবাদ কনিকার প্রতিনিধি শামীম আনসারী, কার্যনির্বাহী সদস্য পদে এটিএন বাংলার প্রতিনিধি এ এস এম রায়হান আলম,  মাইটিভির প্রতিনিধি আবু বকর সিদ্দিক,  বিজয় টিভির প্রতিনিধি মোফাজ্জল হোসেন, দৈনিক কালবেলার প্রতিনিধি বিকাশ চন্দ্র পাল, দৈনিক আজকের জনবানীর আব্দুস সালাম ও দৈনিক দেশ বার্তার প্রতিনিধি সুবীর কুমার দাস।

নিউজটি পোস্ট করেছেন : মাসুদ রানা, নওগাঁ প্রতিনিধি

কমেন্ট বক্স
ট্রিলিয়নেয়ার ইলন মাস্কের সাদামাটা জীবন

ট্রিলিয়নেয়ার ইলন মাস্কের সাদামাটা জীবন