সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ ছবির ক্যাপশন:

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার দুই দিন পর রোববার (২৬ জুলাই) সকালে নদীর তীরে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে ৩৮ বিজিবির অধীনস্থ তিন্দু ক্যাম্পসংলগ্ন সাঙ্গু নদীর তীরে একটি মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তারা বিজিবিকে খবর দিলে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার তিন্দু এলাকায় সাঙ্গু নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। ওই দুর্ঘটনায় পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।

পরদিন ২৫ জুলাই চট্টগ্রাম থেকে তিন সদস্যের একটি ডুবুরি দল থানচিতে পৌঁছে স্থানীয় ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেয়। মোট আটজন ডুবুরি দীর্ঘ সময় নদীতে তল্লাশি চালালেও নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান পাননি।

অবশেষে ঘটনার দুই দিন পর সাঙ্গু নদীর তীরে মাহিয়ানের মরদেহ ভেসে উঠলে উদ্ধার অভিযান সমাপ্ত হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত

রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত