জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছবির ক্যাপশন:

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদনের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তিনি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির।

উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, রাষ্ট্রপতির কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বঙ্গভবন থেকে পরিচালনা করলেও তিনি সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন।

জাতীয় স্মৃতিসৌধে তাঁর এই শ্রদ্ধা নিবেদনকে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় আনুষ্ঠানিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গা প্রত্যাবাসনে যাচাই-বাছাই চলছে: মিয়ানমারের রাষ্ট্রদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যাচাই-বাছাই চলছে: মিয়ানমারের রাষ্ট্রদ