ঝুলন্ত অবস্থায় মহিলা আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঝুলন্ত অবস্থায় মহিলা আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
ঝুলন্ত অবস্থায় মহিলা আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নারী ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী শিলা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার আকি এলাকার একটি ভাড়া বাসার দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিলা ইসলাম (৩৫) আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের আব্দুস সালাম হাওলাদারের মেয়ে। তিনি গৈলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের আগৈলঝাড়া উপজেলা শাখার শ্রমবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই কন্যাসন্তানের জননী শিলা ইসলাম একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাতের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

নিহতের বাবা আব্দুস সালাম হাওলাদার অভিযোগ করেন, মারুফ সেরনিয়াবাত প্রায়ই তার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করতেন। তার দাবি, ঘটনার দিন শুক্রবার বিকেলে ভাড়া বাসায় শিলাকে মারধর করা হয়। পরে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন বলে পরিবারের ধারণা।

পরবর্তীতে স্থানীয় প্রতিবেশীরা দরজা ভেঙে শিলাকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চীনের প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা প্

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চীনের প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা প্