কুরিয়ারে মাদক পাচারের চেষ্টায় ব্যর্থতা, শিবগঞ্জে ডিএনসির সফল অভিযান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুরিয়ারে মাদক পাচারের চেষ্টায় ব্যর্থতা, শিবগঞ্জে ডিএনসির সফল অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
কুরিয়ারে মাদক পাচারের চেষ্টায় ব্যর্থতা, শিবগঞ্জে ডিএনসির সফল অভিযান ছবির ক্যাপশন:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত অভিযানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমের ক্যারেটে লুকিয়ে মাদক পাচারের একটি চেষ্টার রহস্য উদ্ঘাটন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩: টা থেকে ৩:৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারস্থ শাপলা সিনেমা হলের সামনে, চাঁপাইনবাবগঞ্জ-কানসাটগামী পাকা সড়কের পূর্ব পাশে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পরিচালিত অভিযানে ১০০ (একশত) বোতল Eskuf উদ্ধার করা হয়।

অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামের শফিকুল ইসলাম  আসমাউল হক জুয়েল (২০) কে গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সরকারের "জিরো টলারেন্স" নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছে।

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জয়পুরহাটে যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থা

জয়পুরহাটে যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থা