চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নাচোল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই ) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াঙ্কা দাস,  

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক চিত্র পর্যালোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফারহানা নবী, নাচোল থানা অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, নাচোল পৌর আমির মনিরুল ইসলাম-সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় মাদকের বিস্তার রোধে কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। ইউনিয়ন আইনশৃঙ্খলা কমিটির সভা নিয়মিত আয়োজন ও কার্যকর করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া ইভটিজিং, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় ও স্বচ্ছভাবে পরিচালনা, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি এবং ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে কঠোর মনিটরিংয়ের বিষয়েও আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার   বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; বরং জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুষ্টিয়া-২ আসনের ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা উধাও

কুষ্টিয়া-২ আসনের ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা উধাও