রায়ান গসলিংয়ের আক্ষেপের অবসান, নতুন পোস্টার প্রকাশ ‘লা লা ল্যান্ড’-এর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রায়ান গসলিংয়ের আক্ষেপের অবসান, নতুন পোস্টার প্রকাশ ‘লা লা ল্যান্ড’-এর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
রায়ান গসলিংয়ের আক্ষেপের অবসান, নতুন পোস্টার প্রকাশ ‘লা লা ল্যান্ড’-এর ছবির ক্যাপশন:

অস্কারজয়ী হলিউড চলচ্চিত্র ‘লা লা ল্যান্ড’-এর মুক্তির ১০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটির বহুল পরিচিত পোস্টারে পরিবর্তন আনা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট নতুন ডিজাইনের পোস্টার প্রকাশ করেছে, যেখানে অভিনেতা রায়ান গসলিংয়ের দীর্ঘদিনের একটি আপত্তির বিষয় সংশোধন করা হয়েছে।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির মূল পোস্টারে এমা স্টোনের সঙ্গে নাচের একটি দৃশ্যে রায়ান গসলিংয়ের হাতের ভঙ্গি নিয়ে তিনি বহুবার মন্তব্য করেছিলেন। ২০২৪ সালে এক সাক্ষাৎকারে গসলিং রসিকতার ছলে পোস্টারটিকে ‘লা লা হ্যান্ড’ বলে উল্লেখ করেন। তার ভাষ্য ছিল, নাচের ভঙ্গিতে হাতটি বাইরের দিকে প্রসারিত থাকলে ছবিটি আরও স্বাভাবিক ও নান্দনিক দেখাত।

সিনেমাটির দশম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত নতুন পোস্টারে সেই হাতের অবস্থান পরিবর্তন করে গসলিংয়ের পছন্দের ভঙ্গি অনুসরণ করা হয়েছে। এ পরিবর্তন ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আগামী ১৬ আগস্ট থেকে এএমসি থিয়েটার্স-এর ডলবি সিনেমা ফরম্যাটে ‘লা লা ল্যান্ড’ পুনরায় মুক্তি দেওয়া হবে।

মাত্র ৩০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত এই চলচ্চিত্রটি বিশ্বব্যাপী প্রায় ৪৪৭ মিলিয়ন ডলার আয় করে। সিনেমাটি সেরা পরিচালক, সেরা চিত্রগ্রহণসহ ৬টি অস্কার এবং ৭টি গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে ব্যাপক সাফল্য অর্জন করে।

চলচ্চিত্রে ‘সেব’ চরিত্রে অভিনয়ের জন্য রায়ান গসলিং গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। অন্যদিকে ‘মিয়া’ চরিত্রে অভিনয়ের জন্য এমা স্টোন সেরা অভিনেত্রীর অস্কার জয় করেন।

এদিকে, জনপ্রিয় এই চলচ্চিত্রকে ঘিরে বর্তমানে একটি ব্রডওয়ে মিউজিক্যাল নির্মাণের কাজও চলছে। এর আনুষ্ঠানিক মঞ্চায়নের সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
তিন বছরের ব্যবধানে তিনটি সরকারকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্র

তিন বছরের ব্যবধানে তিনটি সরকারকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্র