পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানিয়ে দেন: অভিযোগ পুলিশ সুপারের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানিয়ে দেন: অভিযোগ পুলিশ সুপারের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানিয়ে দেন: অভিযোগ পুলিশ সুপারের ছবির ক্যাপশন:

কুমিল্লায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর অভিযোগের জবাবে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। তিনি বলেন, ব্যক্তিগত অপছন্দের কারণে কাউকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়া ঠিক নয় এবং আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ স্বাধীনভাবে দায়িত্ব পালন করে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, পুলিশ সুপার কুমিল্লায় যোগদানের পর ‘ফ্যাসিস্টরা’ এলাকায় সক্রিয় হলেও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এর জবাবে পুলিশ সুপার বলেন, এটি কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার মঞ্চ নয়। অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করা উচিত। তিনি বলেন, “এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়; কথা বললে তথ্য নিয়ে বলবেন।”

নিজের ছাত্রজীবনের প্রসঙ্গ টেনে আনিসুজ্জামান জানান, তিনি অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমান দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি আইন ও বিধিবিধান অনুসরণ করেন বলেও উল্লেখ করেন।

পুলিশ সুপার আরও বলেন, যাকে কারও পছন্দ হয় না, তাকেই ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দেওয়া হচ্ছে—এ ধরনের প্রবণতা গ্রহণযোগ্য নয়। কোনো মামলায় কাকে গ্রেপ্তার করা হবে, তা আইন ও তদন্তের ভিত্তিতে নির্ধারিত হয়। এ বিষয়ে বাইরের কেউ নির্দেশ দিতে পারেন না।

পুলিশ বাহিনী সম্পর্কে মন্তব্য করার আগে বাস্তবতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর এমন একটি সময় ছিল যখন দেশের অনেক জায়গায় পুলিশের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছিল। সেই নাজুক অবস্থা থেকে বাহিনী ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে।

সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিয়েও মন্তব্য করেন পুলিশ সুপার। তাঁর ভাষ্য, দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছিল। বর্তমান সরকারকে সেগুলো পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সময় দেওয়া উচিত। তিনি উল্লেখ করেন, সরকারের মেয়াদ এখনো অল্প সময়ের এবং এই সময়ের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব নয়।

বিচারহীনতার অভিযোগ প্রসঙ্গে আনিসুজ্জামান বলেন, দেশে বিচার হচ্ছে না—এমন মন্তব্য বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। আলোচিত বিভিন্ন মামলায় আদালত রায় দিয়েছেন, অনেক ক্ষেত্রে দণ্ডও হয়েছে এবং বহু মামলার বিচারিক কার্যক্রম এখনো চলমান। তিনি জানান, নিজের দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বহু আসামিকে গ্রেপ্তার করেছেন এবং একাধিক মামলায় চার্জশিটও দাখিল করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা, এলাকায় উত্ত

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা, এলাকায় উত্ত