বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, সর্বনিম্ন দামই প্রায় ৮ লাখ ৬০ হাজার টাকা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, সর্বনিম্ন দামই প্রায় ৮ লাখ ৬০ হাজার টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, সর্বনিম্ন দামই প্রায় ৮ লাখ ৬০ হাজার টাকা ছবির ক্যাপশন:

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। তবে সেই উন্মাদনার পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে টিকিটের রেকর্ড মূল্য, যা অনেক সমর্থকের নাগালের বাইরে চলে গেছে।

আগামী রবিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটিকে ঘিরে টিকিটের ব্যাপক চাহিদার কারণে পুনর্বিক্রয় (রিসেল) বাজারে দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, ফাইনালের গড় টিকিটমূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকার সমান।

বর্তমানে সবচেয়ে কম দামের টিকিটও বিক্রি হচ্ছে ৬ হাজার ৯৪৩ ডলারে, অর্থাৎ প্রায় ৮ লাখ ৬০ হাজার টাকা। অন্যদিকে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া একটি টিকিটের মূল্য ২৮ হাজার ৪৭৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকার কাছাকাছি।

টিকপিকের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোনো ক্রীড়া ইভেন্টের ইতিহাসে এটিই সর্বোচ্চ গড় টিকিটমূল্যের রেকর্ড। এর আগে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টগুলোর মধ্যে ছিল ২০২৪ সালের সুপার বোল এলভিআইআইআই, ২০২১ সালের সুপার বোল এলভি, ২০২০ সালের সুপার বোল এলআইভি এবং ২০২৬ সালের এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচ।

আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আগে সর্বনিম্ন টিকিটের দাম ছিল প্রায় ৭ হাজার ২০০ ডলার। দুই ফাইনালিস্ট নিশ্চিত হওয়ার পর দাম কিছুটা কমলেও তা এখনও সাধারণ দর্শকদের জন্য অত্যন্ত ব্যয়বহুল।

এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ও ইংল্যান্ডের লড়াইয়ের সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে প্রায় ৯০০ ডলারে। ইংল্যান্ড সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ওই ম্যাচের টিকিটের মূল্য প্রায় ৩০০ ডলার কমে যায়।

টিকিট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিটপিকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের বিশ্বকাপ ফিফার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল আসরে পরিণত হয়েছে। টুর্নামেন্টের শুরুতে গড় টিকিটের মূল্য ছিল ১ হাজার ৬২২ ডলার, যা সেমিফাইনাল পর্বে বেড়ে ৪ হাজার ১৬২ ডলারে পৌঁছে।

তবে পুরো টুর্নামেন্টজুড়ে সব ম্যাচের টিকিটের দাম বাড়েনি। পুনর্বিক্রয় বাজারে কয়েকটি ম্যাচের টিকিটের মূল্য উল্লেখযোগ্যভাবে কমেও যায়। বিশেষ করে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং পর্তুগালের বিদায়ের পর স্পেন-বেলজিয়াম কোয়ার্টার ফাইনালের টিকিটের দাম প্রায় ৬০ শতাংশ পর্যন্ত নেমে আসে।

উল্লেখ্য, প্রথম ধাপে ফিফা ফাইনাল ম্যাচের সর্বোচ্চ টিকিটমূল্য নির্ধারণ করেছিল ১০ হাজার ৯৯০ ডলার। তবে পুনর্বিক্রয় বাজারে সেই মূল্য অনেকটাই ছাড়িয়ে যাওয়ায় অনেক সমর্থকের অভিযোগ, ২০২৬ বিশ্বকাপ সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে গিয়ে ধনীদের আসরে পরিণত হয়েছে। এই সমালোচনার পর ফিফা জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপের টিকিট বিক্রির নীতিমালা নতুন করে পর্যালোচনা করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে কারণে মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে সাবেক প্রেমিকার মামল

যে কারণে মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে সাবেক প্রেমিকার মামল