আকাশপথেই থেমে গেল ফখরুলের ফেরা, দেশে ফেরার পথে প্রবাসীর মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আকাশপথেই থেমে গেল ফখরুলের ফেরা, দেশে ফেরার পথে প্রবাসীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
আকাশপথেই থেমে গেল ফখরুলের ফেরা, দেশে ফেরার পথে প্রবাসীর মৃত্যু ছবির ক্যাপশন:

দীর্ঘ সাত বছরের প্রবাসজীবন শেষে পরিবারের কাছে ফিরছিলেন মৌলভীবাজারের বড়লেখার ইতালি প্রবাসী ফখরুল ইসলাম। কিন্তু দেশে ফেরার সেই যাত্রা আর শেষ হলো না। বিমানে অসুস্থ হয়ে জর্জিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত ফখরুল ইসলাম মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের মহুবন্দ গ্রামের বাসিন্দা আব্দুল অকিদের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা লাল মিয়া।

পারিবারিক সূত্রে জানা যায়, ইতালিতে দীর্ঘদিন কর্মজীবন শেষে ফখরুল ইসলাম রবিবার (১২ জুলাই) তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন।

যাত্রাপথে আকাশে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে বিমানটি জর্জিয়ার একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ জুলাই) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফখরুলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

স্বজনরা বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর হস্তক্ষেপে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন।

নিহতের মামা লাল মিয়া জানান, সোমবার রাতেই তারা মৃত্যুর সংবাদ নিশ্চিত হন। বর্তমানে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হাইকোর্টের নির্দেশ: পুরো রমজান মাধ্যমিক স্কুল বন্ধ, প্রাথমিক

হাইকোর্টের নির্দেশ: পুরো রমজান মাধ্যমিক স্কুল বন্ধ, প্রাথমিক