নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার ছবির ক্যাপশন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে তৈরি ভূয়া ছবি ফেসবুকে পোস্ট ,অতঃপর যুবককে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক হলো নাচোল উপজেলার ফতেপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে পারভেজ আলী(২৫)। নাচোল থানা সূত্রে জানাগেছে, গত সোমবার (১৩জুলাই) এআই দিয়ে নাচোল থানাকে নিয়ে ভূয়া ছবি ওই যুবক চাঁপাইয়ের ছেলে ফেইসবুক পেজে পোস্ট করলে মূহুর্তে নেট দুনিয়া সেটি ভাইরাল হয়। অনেকে ওই পোস্টে পুলিশকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে আবার অনেকে অভিযুক্ত পেজের এডমিনকে গ্রেফতারের দাবী তুলে। পরবর্তীতে পুলিশের গোয়েন্দা শাখা ও সাইবার সিকিউরিটি টিম তথ্য প্রযুক্তির সহায়তা অভিযুক্ত পেজের এডমিনকে তার নিজ বাড়ী থেকে সোমবার দিবাগত গভীর রাতে পুলিশ গ্রেফতার করে। এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানান,অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম

মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম