বর্তমান সরকার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, দায়বদ্ধতাও রয়েছে: রিজভী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বর্তমান সরকার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, দায়বদ্ধতাও রয়েছে: রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
বর্তমান সরকার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, দায়বদ্ধতাও রয়েছে: রিজভী ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, বর্তমান সরকার জোর করে নয়, বরং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাই জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভারে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশ বর্তমানে পরিবেশগত সংকটের মুখোমুখি। তিনি দাবি করেন, নির্বিচারে গাছ কাটা, খাল ও পুকুর ভরাট এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে জনস্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, পরিবেশদূষণের ফলে দেশের অর্থনীতি ও জনস্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব পড়ছে। বন উজাড়, নদী ও খালের পানি সংকট এবং অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের কারণে ভবিষ্যতে আরও বড় পরিবেশগত ঝুঁকি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

অপরিকল্পিত নগরায়ণ ও কৃষিজমিতে ভবন নির্মাণের সমালোচনা করে রিজভী বলেন, এসব বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে বলে সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিবির চিঠির পর বিশ্বকাপ সূচি নিয়ে নতুন ভাবনা

বিসিবির চিঠির পর বিশ্বকাপ সূচি নিয়ে নতুন ভাবনা