শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ২৬, দায় স্বীকার করলেন আইনমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ২৬, দায় স্বীকার করলেন আইনমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ২৬, দায় স্বীকার করলেন আইনমন্ত্রী ছবির ক্যাপশন:

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উত্তরে নেগোম্বো শহরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় ২৬ জন নিহত হয়েছেন। দুই দিন ধরে চলা এই সহিংসতায় বন্দি ও কারারক্ষীসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী কারা সহিংসতার ঘটনায় ব্যক্তিগতভাবে দায় স্বীকার করেছেন আইনমন্ত্রী হর্ষণা নানায়াক্কারা।

আইনমন্ত্রী জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং কোথায় ভুল হয়েছে, কারা দায়ী এবং কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল—সব বিষয় খতিয়ে দেখা হবে। তিনি বলেন, ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রবিবার নেগোম্বো কারাগারের ভেতরে বন্দিদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের মধ্য দিয়ে সহিংসতার শুরু হয়। অভিযোগ রয়েছে, ওই দুই পক্ষের সঙ্গে কারাগারের ভেতরে মাদক চক্রের সংশ্লিষ্টতা ছিল। একটি মাদক চক্রের তথ্য ফাঁস করা এক ব্যক্তিকে কেন্দ্র করে বিরোধ তৈরি হলে তা বড় সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি আরও ভয়াবহ হয় সোমবার সকালে বন্দিদের খাবার দেওয়ার সময়। কয়েকজন বন্দি কারাগারের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং কারাগারের হাসপাতালেও প্রবেশ করে। এ সময় তারা ওষুধ লুট করে এবং বিভিন্ন ধাতব জিনিস অস্ত্র হিসেবে ব্যবহার করে। কয়েকজন বন্দি পালানোর চেষ্টাও করেন বলে জানা গেছে।

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুলির শব্দ শোনা যায়। আহতদের প্রথমে নেগোম্বো হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত প্রায় ২০ জনকে কলম্বোর জাতীয় হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অস্ত্রোপচার করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ৭ জন কারারক্ষী এবং ১৯ জন বন্দি রয়েছেন। ঘটনার পর কারাগারের বাইরে স্বজনদের ভিড় জমে যায়। অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং ভেতরে থাকা স্বজনদের বিষয়ে তথ্য জানতে কারা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, বিশেষ টাস্ক ফোর্স, দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিট, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। কারাগারের পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোনও ব্যবহার করা হয়েছে।

আইনমন্ত্রী হর্ষণা নানায়াক্কারা বলেন, কোনো ধরনের প্রাণহানিই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, এই ঘটনায় গভীর শোক তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট সবার ওপর এর বড় ধরনের প্রভাব পড়েছে। তিনি আরও বলেন, শুধু দুঃখ প্রকাশ করলেই সমস্যার সমাধান হবে না; বরং ঘটনার পেছনের কারণ ও ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের অধীনেই কারা ব্যবস্থা পরিচালিত হয়। তাই আইনমন্ত্রী হিসেবে এই ঘটনার দায় নিজের ওপরও নিতে হবে। তবে তিনি জানান, কারও ভুল আড়াল করা হবে না এবং প্রকৃত সত্য বের করতে নিরপেক্ষ তদন্ত করা হবে।

কারা বিভাগের পক্ষ থেকেও বিশেষ তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আলাদা তদন্ত চলছে। নেগোম্বো কারাগারের মহাপরিচালক একটি বিশেষ তদন্ত দল গঠন করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা শ্রীলঙ্কার দীর্ঘদিনের কারা সংকটকে আবার সামনে এনেছে। দেশটির কারাগারগুলোতে অতিরিক্ত বন্দি, মাদক চক্রের প্রভাব এবং জনবলের ঘাটতি দীর্ঘদিনের সমস্যা। দেশটিতে প্রায় ১০ হাজার বন্দি ধারণক্ষমতার কারাগারগুলোতে বর্তমানে ৩৯ হাজারের বেশি বন্দি রয়েছে বলে জানা গেছে।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার একটি কারাগারে দাঙ্গায় ১১ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার পরও দেশটির কারা ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরব ও কাতারের শীর্ষ নেতৃত্বের শোকবার্তা

সৌদি আরব ও কাতারের শীর্ষ নেতৃত্বের শোকবার্তা