২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: স্বাস্থ্য মন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: স্বাস্থ্য মন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: স্বাস্থ্য মন্ত্রী ছবির ক্যাপশন:

দেশের শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এবারের কর্মসূচিতে ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

রবিবার (২৮ জুন) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মান বজায় রেখে সংগ্রহ করা হয়েছে। আন্তর্জাতিক পরীক্ষাগারে গুণগত মান যাচাইয়ের পর ইউনিসেফের মাধ্যমে উন্নতমানের এসব ক্যাপসুল দেশে আনা হয়েছে। ফলে শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত ভিটামিন ‘এ’ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে সরকারের কাছে লাল ও নীল রঙের মোট ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার বাইরে কোনো শিশু যাতে না থাকে, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কারণে নির্ধারিত দিনে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরবর্তী দিনগুলোতেও তাকে ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা রাখা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি উপযুক্ত বয়সী শিশুর কাছে এই স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এজন্য সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী, মাঠপর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলী।

সরকারের আশা, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের পুষ্টি উন্নয়ন, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। একই সঙ্গে দেশের প্রতিটি যোগ্য শিশুর কাছে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ, জাতীয় পতাকা ছেঁড়ার

মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ, জাতীয় পতাকা ছেঁড়ার