পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 'পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' এই প্রতিপাদ্য কে সামনে রেখে বৃক্ষ ও শিশু বিনোদন মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন সোমবার দুপুরে ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেলা পরিচালনা কমিটির আহবায়ক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় ও ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোরশেদ আলমের আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শ্রী বিষ্ণু চন্দ্রসহ আরো অনেকে। আলোচনা সবার শেষে ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
বক্তারা বলেন,বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 'পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ অংশ হিসেবে আজকের এই মেলা উদ্বোধন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আজকের শিশুরাই আগামী দিনের পরিবেশ রক্ষার দায়িত্ব পালন করবে। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তুলতে হবে।