গ্রেপ্তার এড়াতে গুলশানে সুড়ঙ্গে আত্মগোপন, অবশেষে ধরা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গ্রেপ্তার এড়াতে গুলশানে সুড়ঙ্গে আত্মগোপন, অবশেষে ধরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
গ্রেপ্তার এড়াতে গুলশানে সুড়ঙ্গে আত্মগোপন, অবশেষে ধরা ছবির ক্যাপশন:

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি প্রদান, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল আমিন হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মির্জা আবুল বাশার চাকরির প্রলোভন, ভুয়া ব্যবসায় বিনিয়োগের আশ্বাস, আসামি মুক্ত করার প্রতিশ্রুতি এবং গাড়ি ও কোরবানির পশু কেনাবেচার নামে প্রতারণা চালিয়ে আসছিলেন। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের ২৩ ডিসেম্বর গুলশান থানায় গাড়ি কেনাবেচার নামে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করে পালিয়ে ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে গুলশান-১ এলাকার একটি বাড়িতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। পরে প্রায় ১৮ ঘণ্টার দীর্ঘ অভিযানের পর তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে তিনি বাসার ভেতরে থাকা একটি সুড়ঙ্গে লুকিয়েছিলেন।

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
“আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে”

“আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে”