মাইক্রোবায়োলজিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে স্টামফোর্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাইক্রোবায়োলজিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে স্টামফোর্ড

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
মাইক্রোবায়োলজিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে স্টামফোর্ড ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক র‍্যাংকিং প্রতিষ্ঠান EduRank-এর ২০২৬ সালের বৈশ্বিক র‍্যাংকিংয়ে মাইক্রোবায়োলজি বিষয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে Stamford University Bangladesh। একই সঙ্গে দেশের সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিষ্ঠানটি ষষ্ঠ অবস্থানে রয়েছে।

গবেষণা কার্যক্রম, বৈজ্ঞানিক প্রকাশনা, সাইটেশন, অ্যাকাডেমিক প্রভাব এবং উচ্চশিক্ষা ও গবেষণায় অবদানের ভিত্তিতে এই সাফল্য অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস্-সাবের বলেন, এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক শিক্ষা, আধুনিক গবেষণাগার সুবিধা এবং আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশ গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন।

তিনি আরও জানান, Stamford University Bangladesh সবসময় গবেষণানির্ভর শিক্ষাকে গুরুত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতে বৈজ্ঞানিক উদ্ভাবন, গবেষণা সহযোগিতা ও বৈশ্বিক একাডেমিক অংশীদারত্ব আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।

মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর মো. আফতাব উদ্দিন বলেন, এ অর্জন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের দীর্ঘদিনের নিষ্ঠা ও পরিশ্রমের ফল। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা তাদের জন্য গর্বের বিষয়।

বিশ্ববিদ্যালয়টির এই সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এই স্বীকৃতি দেশের তরুণ শিক্ষার্থীদের মাইক্রোবায়োলজিতে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহ বাড়াবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান প্রদীপ্ত মোবারকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই র‍্যাংকিং অর্জনের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে দেশীয় ও বৈশ্বিক পর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, EduRank একটি স্বাধীন বৈশ্বিক র‍্যাংকিং প্ল্যাটফর্ম, যা বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম ও অ্যাকাডেমিক প্রভাবের ভিত্তিতে মূল্যায়ন করে। প্রতিষ্ঠানটি বিশ্বের ১৮৩টি দেশের ১৪ হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের তথ্য বিশ্লেষণ করে এই র‍্যাংকিং প্রকাশ করে থাকে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা? নৌবহর পাঠাল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা? নৌবহর পাঠাল যুক্তরাষ্ট্র