চাঁপাইনবাবগঞ্জে পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁপাইনবাবগঞ্জে পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে রোকনপুর পূর্ণ ভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পাঁচটায় 
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন রোকনপুর পূর্ণভাবে ফুটবল কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন মাস্টার,
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আশরাফ হোসেন আলীম তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আয়োজকদের এমন সুন্দর উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

খেলায় বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য দর্শক উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন। খেলা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ফলাফল,বিজয়ী কোচন্না ফুটবল একাদশ দল ০৩ ,  রানারআপ কুসুমকুন্ডা ফুটবল একাদশ দল০২,, খেলার সমাপ্তি হয় ।

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারওয়ান বাজারে গুলিতে নিহত বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা

কারওয়ান বাজারে গুলিতে নিহত বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা