রাজবাড়ীতে শুটারগানসহ এক আসামি গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজবাড়ীতে শুটারগানসহ এক আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
রাজবাড়ীতে শুটারগানসহ এক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০ এর অভিযানে দেশীয় ওয়ান শুটারগানসহ আকরামুজ্জামান সুমন (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে খানখানাপুর মল্লিকপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১০। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় তার হেফাজত থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার আসামি আকরামুজ্জামান সুমন মল্লিকপাড়া এলাকার মৃত মোস্তফা মাস্টারের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কিডনি রোগে মারা গেলেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী

কিডনি রোগে মারা গেলেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী