নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে মুখ খুললেন মামুনুল হক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে মুখ খুললেন মামুনুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে মুখ খুললেন মামুনুল হক ছবির ক্যাপশন:
ad728

এনসিপি নেতা ও জুলাই যোদ্ধা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, এই ন্যাক্কারজনক হামলা প্রমাণ করে যে বিরোধীরা এখন দিশেহারা ও উম্মাদ হয়ে গেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে হবিগঞ্জের বাহুবল উপজেলায় আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেটে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে বাহুবলে এই পথসভায় বক্তব্য দেন মামুনুল হক।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এবং ১১-দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ‘রিকশা’ প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীর সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর যে হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। এই হামলা দেখিয়ে দিয়েছে—বিরোধীরা এখন উম্মাদ ও পাগল হয়ে গেছে। তারা সন্ত্রাস, হামলা-মামলা ও জুলুমের মাধ্যমে আসন্ন ভূমিধস পরাজয় ঠেকানোর চেষ্টা করছে। কিন্তু এসব ছলচাতুরি করে আর কিছুই হবে না।”

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাধারণ মানুষের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, বাংলার মানুষ এখন আর হম্বিতম্বিতে ভয় পায় না। জুলাই আন্দোলনের চেতনার কথা স্মরণ করে তিনি বলেন, “একটারে মারলে একটাই মরে, বাকিডি সরে না—এই সাহস নিয়েই আজ মানুষ জেগে উঠেছে।”

মাওলানা মামুনুল হক দাবি করেন, জনগণ এখন তাদের অধিকার সম্পর্কে সচেতন এবং কোনো ধরনের ভয়ভীতি বা সন্ত্রাস দিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন, দেশের মানুষ এবার পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে।

গভীর রাত হওয়া সত্ত্বেও বাহুবলের এই পথসভায় হাজার হাজার মানুষ সমবেত হন। সভায় উপস্থিত বক্তারা ১১-দলীয় জোট সমর্থিত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সহিংসতা ও সন্ত্রাসের রাজনীতিকে প্রতিহত করতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দীর্ঘ বিরতির পর ফের প্রেমের গল্পে দেব–শুভশ্রী

দীর্ঘ বিরতির পর ফের প্রেমের গল্পে দেব–শুভশ্রী