ত্রয়োদশ নির্বাচন ঘিরে তিস্তাপাড়ে জামায়াত আমিরের জনসভা আজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ত্রয়োদশ নির্বাচন ঘিরে তিস্তাপাড়ে জামায়াত আমিরের জনসভা আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
ত্রয়োদশ নির্বাচন ঘিরে তিস্তাপাড়ে জামায়াত আমিরের জনসভা আজ ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার তিস্তাপাড়ে নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বেলা সাড়ে ১২টায় নীলফামারী ও লালমনিরহাট জেলার সংযোগস্থলে অবস্থিত তিস্তা ব্যারাজ এলাকার হেলিপ্যাড মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে।

জানা গেছে, এদিন কুড়িগ্রামে অনুষ্ঠিত একটি নির্বাচনী জনসভা শেষে জামায়াত আমির সরাসরি তিস্তাপাড়ের জনসভায় যোগ দেবেন।

নীলফামারী জেলা জামায়াতের আমির এবং নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিস্তাপাড়ের জনসভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। জনসভাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রেন-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল তিন শ্রমিকের, আহত ১০

ট্রেন-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল তিন শ্রমিকের, আহত ১০