রাতের আঁধারে বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল নিক্ষেপ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাতের আঁধারে বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল নিক্ষেপ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
রাতের আঁধারে বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল নিক্ষেপ ছবির ক্যাপশন:
ad728

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিবিটিইউ) মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়। সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, রাত পৌনে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে এসে ককটেল নিক্ষেপ করে। ককটেল নিক্ষেপের পর তারা দ্রুত মোটরসাইকেলযোগে শহরের দিকে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ককটেল বিস্ফোরণে কোনো হতাহত বা ভৌত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে পর্যালোচনা করছে। হাতে তৈরি ককটেল নিক্ষেপকারী দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মাদ্রাসায় নিয়োগ জালিয়াতি: পাঁচ মাসে ৫ কোটি টাকার এমপিও কেলেঙ

মাদ্রাসায় নিয়োগ জালিয়াতি: পাঁচ মাসে ৫ কোটি টাকার এমপিও কেলেঙ