ফেনীতে জামায়াত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফেনীতে জামায়াত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
ফেনীতে জামায়াত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ ছবির ক্যাপশন:
ad728

ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) সংসদীয় আসনে জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিকের (দাঁড়িপাল্লা প্রতীক) নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

চরচান্দিয়া ইউনিয়ন জামায়াতের আমির মুজিবুর রহমান অভিযোগ করে জানান, বুধবার রাতে চরচান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর লাগানো ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করা হয়। তার দাবি, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে প্রতিহিংসামূলক রাজনীতির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড গণতান্ত্রিক চর্চার পরিপন্থি এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করে।

ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে উপজেলা জামায়াতের আমির মো. মোস্তফা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। একই সঙ্গে তিনি সব রাজনৈতিক পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং সুস্থ, সহনশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন।

এ ঘটনায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক বৃহস্পতিবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেহরক্ষী ও বাসভবনে সশস্ত্র নিরাপত্তা পেলেন জামায়াতের আমির

দেহরক্ষী ও বাসভবনে সশস্ত্র নিরাপত্তা পেলেন জামায়াতের আমির