টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2026 ইং
টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু ছবির ক্যাপশন:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পোলট্রি খামারে কাজ করার সময় দুর্ঘটনায় মো. জাকির হোসেন (৩২) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলার পুরুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহত জাকির হোসেন উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুরা গ্রামের বাসিন্দা এবং আবু সাইদের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতির দায়িত্বে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, একটি পোলট্রি খামারের টিনের চালে উঠে ফ্যান মেরামতের কাজ করছিলেন জাকির। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং তিনি ওপর থেকে নিচে পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

দুর্ঘটনার পর স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। পরে তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এদিকে জাকির হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা তার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। নিহতের মামা আশফাক আল মামুনও জাকিরের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় একজন তরুণের মৃত্যু স্থানীয়দের মাঝেও গভীর শোকের সৃষ্টি করেছে। পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিতজনরা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সীমান্তে শহীদ ফেলানীর ভাই আরফান যোগ দিলেন বিজিবিতে

সীমান্তে শহীদ ফেলানীর ভাই আরফান যোগ দিলেন বিজিবিতে