সিরাজগঞ্জে দলবদল, বিএনপি ও জামায়াতে যোগ দিলেন দুই দলের নেতা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সিরাজগঞ্জে দলবদল, বিএনপি ও জামায়াতে যোগ দিলেন দুই দলের নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
সিরাজগঞ্জে দলবদল, বিএনপি ও জামায়াতে যোগ দিলেন দুই দলের নেতা ছবির ক্যাপশন:
ad728

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রাজনৈতিক অঙ্গনে একাধিক দলবদলের ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমিরের ছেলে বিএনপিতে যোগদান করেছেন, আর ইউনিয়ন যুবলীগের এক নেতা জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম বিএনপিতে যোগদান করেন। এ সময় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম আকবর আলীর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি।

এর আগে বুধবার বিকেলে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী সমাবেশে উপস্থিত হয়ে দলটিতে যোগদান করেন। এ সময় সিরাজগঞ্জ-৪ আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

আব্দুল কুদ্দুস উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিলের ছেলে। তিনি উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলার আসামি বলেও জানা গেছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান আলী বলেন, আব্দুল কুদ্দুস ছাড়াও আওয়ামী লীগ ও যুবলীগের তিনজন এবং বিএনপির আরও ৪৭ জন নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

তিনি বলেন, যোগদানকারীরা দীর্ঘদিন নিজ নিজ দলে পদ-পদবি না পেয়ে নিষ্ক্রিয় ছিলেন। জামায়াতে ইসলামীর রাজনীতির প্রতি আস্থা রেখে তারা দলে যোগ দিয়েছেন এবং এতে অস্বাভাবিক কিছু নেই।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৯ জানুয়ারি থেকে করাচি রুটে বিমানের আন্তর্জাতিক ফ্লাইট

২৯ জানুয়ারি থেকে করাচি রুটে বিমানের আন্তর্জাতিক ফ্লাইট