ইশতেহার অনুষ্ঠানে সংঘর্ষ, নিহত জামায়াত নেতা রেজাউল করিম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইশতেহার অনুষ্ঠানে সংঘর্ষ, নিহত জামায়াত নেতা রেজাউল করিম

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
ইশতেহার অনুষ্ঠানে সংঘর্ষ, নিহত জামায়াত নেতা রেজাউল করিম ছবির ক্যাপশন:
ad728

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান ঘিরে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এর আগে বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘জনতার মুখোমুখি’ নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে এই সহিংসতার ঘটনা ঘটে। অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রথমে বাক্‌বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া এলাকার বাসিন্দা। তিনি মাওলানা আব্দুল আজিজের ছেলে এবং স্থানীয় ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামায়াতে ইসলামীর একজন সক্রিয় নেতা বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষ চলাকালে রেজাউল করিমসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। রেজাউল করিম গুরুতর আহত হলে তাঁকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার বিষয়ে শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তিনি বলেন, “আমাদের নেতা রেজাউল করিমকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। বিচার না পেলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

অন্যদিকে শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, জামায়াত নেতার মৃত্যুর খবর তারা পেয়েছেন। তিনি বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতক সিমেন্ট কারখানার উৎপাদন পুনরায় চালু হবে দ্রুত: শিল্প উপ

ছাতক সিমেন্ট কারখানার উৎপাদন পুনরায় চালু হবে দ্রুত: শিল্প উপ