এক হাজার কোটি টাকা দিলেও ভোট কেনা যাবে না: ড. মোবারক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এক হাজার কোটি টাকা দিলেও ভোট কেনা যাবে না: ড. মোবারক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
এক হাজার কোটি টাকা দিলেও ভোট কেনা যাবে না: ড. মোবারক ছবির ক্যাপশন:
ad728

কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কুমিল্লা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন বলেছেন, টাকা দিয়ে এবার কোনো নির্বাচন হবে না। কেউ যদি টাকা দিতে আসে, তাকে ধরে পুলিশে দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, ইতিহাসের পরিবর্তন হয়েছে, মানুষ এখন সচেতন—এক হাজার কোটি টাকা দিলেও একজন মানুষকেও কেনা যাবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকায় আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোবারক হোসাইন বলেন, এবার প্রশাসন শক্ত অবস্থানে থাকবে। কেউ যদি ভোট কারচুপির দুঃস্বপ্ন দেখে, তা বাংলার মাটিতে কখনো বাস্তবায়ন হবে না। নির্বাচনকে প্রভাবিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

তরুণ সমাজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, তরুণরা এখন জেগে উঠেছে। তার ভাষায়, ‘একজন হাদি চলে গেছে, কিন্তু এখন লাখ হাদি ঘরে ঘরে তৈরি হয়ে গেছে।’ ভয় দেখিয়ে রাজনীতি করার দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

রাজনীতিকে ব্যবসা হিসেবে দেখার সমালোচনা করে ড. মোবারক বলেন, যারা রাজনীতিকে ব্যবসা মনে করেন, তাদের রাজনীতি ছেড়ে ব্যবসা করাই ভালো। রাজনীতি মানুষের সেবা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যম হওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি।

ভোটার ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বুক ফুলিয়ে মাঠে কাজ করতে হবে। কেউ ভয় দেখাতে এলে বলতে হবে—‘আমিও এই এলাকার মানুষ, আপনিও এই এলাকার মানুষ; কাকে ভয় দেখান!’

সাধারণ ভোটারদের উদ্দেশে ড. মোবারক হোসাইন বলেন, গত ৫৪ বছরে মানুষ অনেককেই দেখেছে। এবার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। তিনি ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে বৈষম্য থাকবে না। চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ করা হবে এবং দল-মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা রেজাউল করিম, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ কাউসারসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে বিশ্বকাপ খেলাতে বিসিবিকে রাজি করানোর চেষ্টা বিসিসিআইয়ে

ভারতে বিশ্বকাপ খেলাতে বিসিবিকে রাজি করানোর চেষ্টা বিসিসিআইয়ে