গণভোটের পক্ষে মাঠে এনসিপি, শুরু হলো ১১ দিনের পদযাত্রা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গণভোটের পক্ষে মাঠে এনসিপি, শুরু হলো ১১ দিনের পদযাত্রা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
গণভোটের পক্ষে মাঠে এনসিপি, শুরু হলো ১১ দিনের পদযাত্রা ছবির ক্যাপশন:
ad728

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশব্যাপী টানা ১১ দিনের পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোটের পক্ষে জনমত গঠন এবং জনগণের কাছে দলটির রাজনৈতিক অবস্থান তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছে দলটি।

রোববার রাত ৯টার দিকে ঢাকার বাংলামটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে চট্টগ্রামের উদ্দেশে পদযাত্রার উদ্বোধন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় পদযাত্রায় অংশ নেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সদস্য সচিব মুনিরা শারমিন, নির্বাচনী পদযাত্রার মুখ্য সমন্বয়ক ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এনসিপির নির্বাচন পরিচালনা মিডিয়া কমিটির প্রধান মাহবুব আলম জানান, এই পদযাত্রার মাধ্যমে গণভোটের পক্ষে জনসমর্থন আদায় এবং দেশের বিভিন্ন অঞ্চলে দলটির রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া হবে। কর্মসূচির অংশ হিসেবে ২৪টি জেলায় জনসভা, পথসভা ও বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, একই সময়ে এনসিপির শীর্ষ নেতারা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণাতেও অংশ নেবেন।

কর্মসূচির সূচি অনুযায়ী, সোমবার সকাল ৮টায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মাধ্যমে দিনের পদযাত্রা শুরু হবে। এরপর সকাল ১০টায় চট্টগ্রাম মহানগরে পথসভা, বেলা ১১টায় চান্দগাঁও এলাকায় জনসভা এবং বিকেল ৪টায় লক্ষ্মীপুরে আরেকটি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরদিন নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লা শহরে জনসভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এ পর্যায়ে পদযাত্রায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ অংশ নেবেন।

এনসিপি নেতারা আশা করছেন, এই পদযাত্রার মাধ্যমে নির্বাচন ও গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও সচেতনতা বাড়বে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঢাকায় ৩ জানুয়ারি মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলাম

ঢাকায় ৩ জানুয়ারি মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলাম