যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনায় জামায়াতের ক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনায় জামায়াতের ক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 22, 2026 ইং
যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনায় জামায়াতের ক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি ছবির ক্যাপশন:

দেশের সার্বিক যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা এবং সড়ক ও রেলপথে ক্রমবর্ধমান দুর্ঘটনা নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ২২ মার্চ রাত ৩টার দিকে কুমিল্লা এলাকায় এক ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। তিনি বলেন, প্রতিনিয়ত মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করছে, অথচ কার্যকর উদ্যোগ ও জবাবদিহিতার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক সড়ক ও রেল দুর্ঘটনা প্রমাণ করে পরিবহন খাতে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। এ পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের অবহেলা ও অদক্ষতাকে দায়ী করা হয়।

তার মতে, নিয়মিত তদারকির অভাব, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং রেলক্রসিংয়ে নিরাপত্তার ঘাটতি মিলিয়ে এক উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের নিরাপদ চলাচলকে মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলছে।

বিবৃতিতে সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, কঠোর তদারকি এবং দৃষ্টান্তমূলক শাস্তির ওপর গুরুত্বারোপ করা হয়।

শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদ আনন্দে বাড়তি রঙ ছড়াবে হানিফ সংকেতের ‘ইত্যাদি’

ঈদ আনন্দে বাড়তি রঙ ছড়াবে হানিফ সংকেতের ‘ইত্যাদি’