টাকা ও উপহার দিয়ে ভোট কেনার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টাকা ও উপহার দিয়ে ভোট কেনার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
টাকা ও উপহার দিয়ে ভোট কেনার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে ছবির ক্যাপশন:
ad728

ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি নেতা আমিনুল হক অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করছে।

বুধবার নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে রাজধানীর মিরপুর-১১ এলাকার আদর্শ নগর ও কালসী এলাকায় গণসংযোগকালে তিনি এসব অভিযোগ করেন।

আমিনুল হক বলেন, পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে জামায়াতের কর্মীরা রাতের আঁধারে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পোলাওয়ের চাল ও মুরগি বিতরণ করেছে। তার দাবি, অসহায় মানুষকে টাকা ও উপহার দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ দেখে ফেললে এসব বিতরণকারীরা পালিয়ে যায়।

বিএনপি নেতা আরও বলেন, একটি অশুভ চক্র বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এবং অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে তিনি ও তার সমর্থকরা সতর্ক রয়েছেন বলেও জানান।

আমিনুল হক জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের এসব অভিযোগ ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। পাশাপাশি দলীয় কেন্দ্রীয় পর্যায় থেকেও নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হচ্ছে।

গণসংযোগকালে তিনি মিরপুর-১১ এলাকার বিভিন্ন অলিগলি ঘুরে সাধারণ ভোটারদের হাতে নিজের নির্বাচনি ইশতেহার তুলে দেন। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন এবং মিথ্যা প্রচার বা প্রলোভনের ফাঁদে তারা পা দেবে না।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই জনগণের ন্যায্য রায় প্রতিফলিত হবে বলে তিনি আশাবাদী।

গণসংযোগে আদর্শ নগর এলাকায় বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের ৪৪ শতাংশই ব্যবসায়ী

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের ৪৪ শতাংশই ব্যবসায়ী