হাতপাখাই ইসলামের রাজনীতির একমাত্র প্রতীক: রেজাউল করীম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাতপাখাই ইসলামের রাজনীতির একমাত্র প্রতীক: রেজাউল করীম

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
হাতপাখাই ইসলামের রাজনীতির একমাত্র প্রতীক: রেজাউল করীম ছবির ক্যাপশন:
ad728

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামের নামে একটি পক্ষ তাদের ব্যবহার করতে চেয়েছিল। তবে ইসলামের কল্যাণে তারা দলবদ্ধভাবে সে পথ থেকে বের হয়ে এসেছেন। জনগণ এখন সচেতন এবং তারা সত্য ও নীতিনির্ভর রাজনীতিকে সমর্থন দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি করে না। বরং আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের রাজনীতি করে যাচ্ছে। তিনি বলেন, ‘ইসলামের নামে আমাদের ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু আমরা বের হয়েছি দলবদ্ধভাবে ইসলামের কল্যাণে। আমাদের এ সিদ্ধান্তে সবাই সাধুবাদ জানিয়েছে।’

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আপসহীনভাবে কাজ করে যাচ্ছে। দলটি শুরু থেকেই অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনীতি করছে বলেও উল্লেখ করেন তিনি।

পথসভায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান ইসলামী আন্দোলনের আমির। একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শ তুলে ধরে ভোটারদের প্রতি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

দেশের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘৫৪ বছরে দেশ পরিচালনার যে অভিজ্ঞতা আমরা দেখেছি, তাতে মানুষের প্রত্যাশা অনুযায়ী সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি। বরং অনেক দেশ আমাদের পরে স্বাধীন হলেও তারা আজ নানা ক্ষেত্রে এগিয়ে গেছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদের দেশ দুর্নীতির দিক থেকে প্রথম হয়েছে, চোরের দিক থেকেও প্রথম হয়েছে।’ এ অবস্থা থেকে উত্তরণে ইসলামী রাজনীতির বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

চরমোনাই পীর বলেন, ‘দেশকে সুন্দর করতে হলে, ইসলামের শক্তির উত্থান ঘটাতে হলে এবং মানবতার কল্যাণ নিশ্চিত করতে হলে হাতপাখা প্রতীকের কোনো বিকল্প নেই।’ তিনি দাবি করেন, তরুণ সমাজের একটি বড় অংশ ইসলামী আন্দোলনের পক্ষে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করছে।

তার ভাষায়, ‘বাংলাদেশে একমাত্র ইসলামের বাক্স হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স—হাতপাখা।’

পথসভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী খন্দকার জাকির হোসেন সবুজ। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেষ বিদায়ের শ্রদ্ধা ও দায়িত্ববোধ জিয়া পরিবারকে গভীরভাবে স্পর

শেষ বিদায়ের শ্রদ্ধা ও দায়িত্ববোধ জিয়া পরিবারকে গভীরভাবে স্পর