দুদকের আবেদনে জাকির হোসেনের পরিবারের বিদেশযাত্রা স্থগিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দুদকের আবেদনে জাকির হোসেনের পরিবারের বিদেশযাত্রা স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
দুদকের আবেদনে জাকির হোসেনের পরিবারের বিদেশযাত্রা স্থগিত ছবির ক্যাপশন:
ad728

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ জাকির হোসেনের স্ত্রী মোসা. সুরাইয়া সুলতানা, ছেলে মো. সাফায়েত বিন জাকির এবং মেয়ে মোসা. জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এ অনুসন্ধানের অংশ হিসেবে জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম আদালতে দাখিল করা পৃথক তিনটি আবেদনে উল্লেখ করেন, সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের অর্জিত অবৈধ সম্পদ গঠনে তার স্ত্রী ও সন্তানরা প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন—এমন প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ফলে তারা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আবেদনে আরও বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধান কার্যক্রম পরিচালনার স্বার্থে তাদের বিদেশ গমন সাময়িকভাবে রহিত করা অত্যন্ত জরুরি। এজন্য আদালতের মাধ্যমে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ এবং এ বিষয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে অবহিত করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়।

আদালত দুদকের উপস্থাপিত যুক্তি ও নথিপত্র পর্যালোচনা করে অনুসন্ধানের স্বার্থে জাকির হোসেনের স্ত্রী ও সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের আদেশের ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা বিদেশে যেতে পারবেন না।

দুদক সূত্র জানায়, সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তারেক রহমানের ফেরাকে ঐতিহাসিক মুহূর্ত বললেন ফখরুল

তারেক রহমানের ফেরাকে ঐতিহাসিক মুহূর্ত বললেন ফখরুল