খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, প্রাইভেট কার জব্দ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, প্রাইভেট কার জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 22, 2026 ইং
খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, প্রাইভেট কার জব্দ ছবির ক্যাপশন:

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাফায়েত কবির (৪২) ও সবুজ মিয়া (২৫)। রোববার (২২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন অর রশীদ।

পুলিশ জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েমের নেতৃত্বে শেখের জায়গা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে থেমে থাকা একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সাফায়েত কবিরের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট চারটি মামলা রয়েছে। অপরদিকে সবুজ মিয়ার বিরুদ্ধে ডাকাতি ও চুরি সংক্রান্ত দুটি মামলা রয়েছে।

পুলিশ বলছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কঠোর অবস্থানে রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়বেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়বেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন