ফুলবাড়ীতে লাইসেন্সবিহীন মাংস বিক্রয়, মূল্যতালিকা না থাকায় ৪ বিক্রেতাকে জরিমানা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুলবাড়ীতে লাইসেন্সবিহীন মাংস বিক্রয়, মূল্যতালিকা না থাকায় ৪ বিক্রেতাকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
ফুলবাড়ীতে লাইসেন্সবিহীন মাংস বিক্রয়, মূল্যতালিকা না থাকায় ৪ বিক্রেতাকে জরিমানা ছবির ক্যাপশন:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় মাংস বিক্রয়ের ক্ষেত্রে লাইসেন্স গ্রহণ, পশু জবাইয়ের পূর্বে ডাক্তার কর্তৃক প্রত্যয়ন ও লাইসেন্স ছাড়া মাংস বিক্রয় এবং নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ মাংস বিক্রেতাকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ১৫ জুন উপজেলার বিভিন্ন বাজারে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এ সময় লাইসেন্সবিহীনভাবে মাংস বিক্রি এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে ৪ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, ভেটনারি সার্জন  মওদুদ আহমেদ এবং আইনশৃঙ্খলা  বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান,জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শনে অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। 

এদিকে, অভিযানের পর ব্যবসায়ীদের যথাযথ লাইসেন্স সংগ্রহ, স্বাস্থ্যবিধি মেনে মাংস বিক্রি এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
নতুন দায়িত্ব পেলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নতুন দায়িত্ব পেলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ