ব্রাজিলের পতাকা আর খেলোয়াড়দের ছবিতে রঙিন রুবেলের বাড়ি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ব্রাজিলের পতাকা আর খেলোয়াড়দের ছবিতে রঙিন রুবেলের বাড়ি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026 ইং
ব্রাজিলের পতাকা আর খেলোয়াড়দের ছবিতে রঙিন রুবেলের বাড়ি ছবির ক্যাপশন: ব্রাজিলের পতাকা ও খেলোয়াড়দের ছবিতে সাজানো আখাউড়ার রুবেল মিয়ার বাড়ি।

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন দেশজুড়ে উত্তেজনা, তখন ব্রাজিল সমর্থনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের Rubel Mia

ফুটবলপ্রেম থেকেই তিনি নিজের পুরো বাড়িকে সাজিয়েছেন ব্রাজিলের পতাকার রঙে। বাড়ির দেয়াল, সীমানা প্রাচীর এমনকি ভবনের বিভিন্ন অংশে দেখা যাচ্ছে ব্রাজিলের সবুজ-হলুদ রঙের ছোঁয়া। পাশাপাশি প্রিয় খেলোয়াড়দের ছবিও আঁকা হয়েছে দেয়ালে, যা বাড়িটিকে দিয়েছে এক ভিন্নমাত্রার সৌন্দর্য।

সরেজমিনে দেখা যায়, রুবেল মিয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে প্রতিদিনই স্থানীয়সহ দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন। অনেকেই বাড়িটির সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং ফুটবল ভালোবাসার এই প্রকাশের প্রশংসা করছেন।

ব্রাজিল ছাড়া অন্যান্য দেশের সমর্থকরাও এই বাড়ি দেখে মুগ্ধ হচ্ছেন। ফুটবলকে ঘিরে এমন সৃজনশীল উদ্যোগ এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

রুবেল মিয়া জানান, তিনি ছোটবেলা থেকেই ব্রাজিল দলের সমর্থক। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই এই কাজ করেছেন। তিনি বলেন, পুরো বাড়ি রঙ করতে প্রায় ১৬ দিন সময় লেগেছে এবং খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা।

তিনি আরও জানান, বাড়ির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। তার আশা, বিশ্বকাপ চলাকালে আরও অনেক মানুষ বাড়িটি দেখতে আসবে।

ফুটবলকে ঘিরে এমন ভালোবাসার প্রকাশ স্থানীয়দের কাছে শুধু বিনোদনই নয়, বরং একটি অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা হিসেবেও দেখা হচ্ছে। বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই এই বাড়িটি এখন আখাউড়ার একটি নতুন আকর্ষণ হয়ে উঠেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার