পবিত্র Eid al-Adha সামনে রেখে নিম্নআয়ের মানুষের স্বস্তি দিতে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে Trading Corporation of Bangladesh (টিসিবি)। সোমবার (১১ মে) থেকে শুরু হওয়া ট্রাকসেল কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবেন।
রবিবার এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, Dhaka মহানগরী ও জেলায় প্রতিদিন ৫০টি, Chattogram মহানগরী ও জেলায় ২০টি, অন্য ছয়টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি এবং দেশের বাকি ৫৬টি জেলায় ১০টি করে ট্রাক পরিচালনা করা হবে। সব মিলিয়ে সারাদেশে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।
আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত ১০ দিন এই কার্যক্রম চলবে। তবে শুক্রবার ট্রাকসেল বন্ধ থাকবে। প্রতিদিন প্রতিটি ট্রাকে প্রায় ৪০০ জন সাধারণ ভোক্তার কাছে পণ্য বিক্রি করা হবে। এর মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে মোট ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
টিসিবি জানিয়েছে, ট্রাকসেলের মাধ্যমে ১৩০ টাকা কেজি দরে দুই লিটার ভোজ্যতেল, ৮০ টাকায় এক কেজি চিনি এবং ৭০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল বিক্রি করা হবে। যে কোনো সাধারণ ভোক্তা ট্রাক থেকে এসব পণ্য কিনতে পারবেন।
এছাড়া চলতি মে মাসে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছেও ভর্তুকি মূল্যে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে কার্ডধারীদের জন্য ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য আগের মতোই অপরিবর্তিত থাকবে।
ঈদকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং নিম্নআয়ের মানুষের ওপর মূল্যচাপ কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কসমিক ডেস্ক