ভারতের Tamil Nadu বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে Tamilaga Vettri Kazhagam (টিভিকে)। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় আপাতত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারছেন না দলটির প্রধান Thalapathy Vijay।
২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। সেখানে টিভিকে পেয়েছে ১০৮টি আসন। পরে Indian National Congress সমর্থন দেওয়ায় বিজয়ের পক্ষে মোট আসন দাঁড়িয়েছে ১১৩-তে। তবুও সরকার গঠনের জন্য আরও অন্তত পাঁচ বিধায়কের সমর্থন প্রয়োজন।
রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, বৃহস্পতিবারই নতুন সরকার গঠন হতে পারে এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন Thalapathy Vijay। তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি।
বৃহস্পতিবার দুপুরে R. N. Ravi-এর সঙ্গে সাক্ষাৎ করতে তামিলনাড়ু লোকভবনে যান বিজয়। সেখানে সরকার গঠনের দাবি জানালেও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন রাজ্যপাল। ফলে আপাতত শপথ অনুষ্ঠান স্থগিত রয়েছে।
বর্তমানে সরকার গঠনের জন্য বামপন্থি দল Communist Party of India (সিপিআই), Communist Party of India (Marxist) (সিপিএম) এবং Viduthalai Chiruthaigal Katchi (ভিসিকে)-এর সঙ্গে আলোচনা চালাচ্ছে টিভিকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, Indian National Congress-এর এই সমর্থনের পেছনে দীর্ঘদিনের জোটসঙ্গী Dravida Munnetra Kazhagam (ডিএমকে)-এর প্রতি অসন্তোষও কাজ করেছে। কংগ্রেস নেতাদের অভিযোগ, জোটে থাকলেও রাজ্যের সরকার ও প্রশাসনে তাদের যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।
এখন তামিলনাড়ুর রাজনৈতিক অচলাবস্থা কবে কাটবে এবং Thalapathy Vijay শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারবেন কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।