ভারতের রাজস্থানে রাসায়নিক কারখানায় আগুনে সাত শ্রমিক নিহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতের রাজস্থানে রাসায়নিক কারখানায় আগুনে সাত শ্রমিক নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
ভারতের রাজস্থানে রাসায়নিক কারখানায় আগুনে সাত শ্রমিক নিহত ছবির ক্যাপশন:

ভারতের রাজস্থান রাজ্যের ভিওয়াদি শহরে সোমবার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খুশখেরা-করোলি শিল্প এলাকায় এই আগুনে অন্তত সাতজন শ্রমিক নিহত হন।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, মোট ৯ জন শ্রমিক কারখানার ভেতরে আটকা ছিলেন। উদ্ধার অভিযানে সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকি দুইজনকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমিতা মিশ্রা স্থানীয় গণমাধ্যমকে জানান, নিয়মিত টহলের সময় পুলিশ আগুনের খবর পায় এবং সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইনকিলাব মঞ্চের হাদির কবর জিয়ারত করে প্রচারণা শুরু

ইনকিলাব মঞ্চের হাদির কবর জিয়ারত করে প্রচারণা শুরু