অনলাইন আম বিক্রেতাদের জন্য ‘আম কার্ড’ চালুর ঘোষণা বিএনপি নেতার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অনলাইন আম বিক্রেতাদের জন্য ‘আম কার্ড’ চালুর ঘোষণা বিএনপি নেতার

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
অনলাইন আম বিক্রেতাদের জন্য ‘আম কার্ড’ চালুর ঘোষণা বিএনপি নেতার ছবির ক্যাপশন:

অনলাইন আম কেনাবেচায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে আস্থার সংকট দূর করতে নতুন একটি উদ্যোগের ঘোষণা দিয়েছেন আশরাফুল হক (ভেড়ী)। তিনি জানিয়েছেন, মেয়র নির্বাচিত হলে অনলাইন আম বিক্রেতাদের জন্য বিশেষ ‘আম কার্ড’ চালু করবেন, যার মাধ্যমে লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান। রহনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন এই বিএনপি নেতা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, অনলাইনে আম কেনার সময় অনেক ক্রেতা অগ্রিম টাকা পাঠাতে দ্বিধায় ভোগেন। এই সমস্যা সমাধানে ‘আম কার্ড’ধারী বিক্রেতাদের একটি নির্দিষ্ট কাঠামোর আওতায় আনা হবে, যাতে ক্রেতারা সহজে যাচাই করে নিরাপদে কেনাকাটা করতে পারেন।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের অর্থনীতিতে আম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের উন্নয়নে এই খাতকে আরও আধুনিক ও বিশ্বাসযোগ্য করে তোলার প্রয়োজন রয়েছে।

“আম আমাদের অঞ্চলের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদকে ঘিরে মানুষের অনেক স্বপ্ন। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নিলে আমের বাজারজাতকরণ আরও বিস্তৃত করা সম্ভব,”— বলেন তিনি।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে অনলাইন আম ব্যবসায় একটি নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি