ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ লেনদেন কম, সূচকে পতন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ লেনদেন কম, সূচকে পতন

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ লেনদেন কম, সূচকে পতন ছবির ক্যাপশন:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারেই লেনদেন কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৫ হাজার ২৬৭ পয়েন্টে নেমে এসেছে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৮৩২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের তুলনায় ৪৪ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৭৬ কোটি ৯৫ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮১৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে এদিন ১৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ৭৬টির দর বেড়েছে, ৯৯টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের দিক থেকেও সিএসইতে কমতি দেখা গেছে। এদিন মোট ১৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১৬ কোটি ৭৭ লাখ টাকা।

সব মিলিয়ে, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা এবং লেনদেনের নিম্নগতি বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা সতর্ক অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আকস্মিক বৃষ্টিতে তলিয়ে গেল আলুর ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক

আকস্মিক বৃষ্টিতে তলিয়ে গেল আলুর ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক