মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ ছবির ক্যাপশন:

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ, গবেষণা এবং মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। এই অর্জনকে লালন ও ধারণ করার পাশাপাশি তা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, এই অর্জনকে চিরদিন স্মরণীয় করে রাখতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই স্বাধীনতার স্মৃতি সংরক্ষণ, মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন এবং তাদের জন্য ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।

আহমেদ আযম খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে মাঠপর্যায়ের প্রশাসনের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে জেলা প্রশাসকদের আরও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, মাঠপর্যায়ে মন্ত্রণালয়ের নিজস্ব অফিস না থাকায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনের ওপর নির্ভর করতে হয়। এ কারণে জেলা প্রশাসকদের সঙ্গে এই সেশনটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

তিনি জানান, বর্তমানে নতুন কোনো প্রস্তাবনা না থাকলেও চলমান কার্যক্রমগুলো আরও দক্ষতার সঙ্গে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়া গেছে।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকে যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এসব কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, অতীত সময়ে বিভিন্ন প্রকল্পে যে অনিয়ম ও সমস্যা ছিল, তা পর্যালোচনা করে ভবিষ্যতে যেন সেসব পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সব মিলিয়ে, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, গবেষণা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে সরকারের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি

স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি