লন্ডনের নিউহ্যাম বারা’য় নির্বাচন ঘিরে তৎপরতা, পরিবর্তনের অঙ্গীকারে নাসরিন শামীমা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

লন্ডনের নিউহ্যাম বারা’য় নির্বাচন ঘিরে তৎপরতা, পরিবর্তনের অঙ্গীকারে নাসরিন শামীমা

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
লন্ডনের নিউহ্যাম বারা’য় নির্বাচন ঘিরে তৎপরতা, পরিবর্তনের অঙ্গীকারে নাসরিন শামীমা ছবির ক্যাপশন:

লন্ডনের নিউহ্যাম বারা’য় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে লিটল ইলফোর্ড ওয়ার্ডে জোরদার প্রচারণা চালাচ্ছেন নিউহ্যাম ইনডিপেনডেন্টসের প্রার্থী নাসরিন শামীমা, ওলি রহমান ও তাহির মির্জা। আগামী ৭ মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে তারা বাস্তবভিত্তিক পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন।

প্রচারণায় নাসরিন শামীমা বলেন, তিনি শুধু রাজনৈতিক প্রার্থী নন, বরং এই এলাকার একজন সাধারণ বাসিন্দা হিসেবে মানুষের সমস্যা সরাসরি অনুভব করেন। তার মতে, বাসস্থান সংকট, নিরাপত্তা উদ্বেগ, স্বাস্থ্যসেবা সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি স্থানীয় বাসিন্দাদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং বাস্তব ও টেকসই সমাধানই তাদের লক্ষ্য। নিউহ্যাম ইনডিপেনডেন্টস জনগণের কাছে জবাবদিহি করবে বলেও তিনি উল্লেখ করেন।

একই প্যানেলের অন্য প্রার্থীরাও স্থানীয় উন্নয়ন ও স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। প্রচারণায় তারা বলেন, জনগণের কণ্ঠকে গুরুত্ব দেওয়া এবং সেবা নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য।

এদিকে প্রচারণায় অংশ নিয়ে সাবেক ব্রিটিশ এমপি ও রাজনৈতিক ব্যক্তিত্ব জেরেমি কোরবিন ইনডিপেনডেন্ট প্রার্থীদের সমর্থন জানান। তিনি বলেন, রাজনীতি তখনই অর্থবহ হয়, যখন তা সাধারণ মানুষের কাছাকাছি থাকে।

বিশ্লেষকদের মতে, নিউহ্যাম এলাকায় দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য থাকা সত্ত্বেও এবার প্রতিদ্বন্দ্বিতা তুলনামূলকভাবে কঠিন হতে পারে। বিশেষ করে কম ভোটার উপস্থিতি এবং ইনডিপেনডেন্ট প্রার্থীদের সক্রিয়তা নির্বাচনকে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এসএসসি পরীক্ষায় নকল রোধে বডি সার্চ ও কঠোর নজরদারির নির্দেশ

এসএসসি পরীক্ষায় নকল রোধে বডি সার্চ ও কঠোর নজরদারির নির্দেশ